নারায়াণগঞ্জ

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ও ২৮ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার ত্রাস 'কাদির সিপাই গ্রুপের' প্রধান শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই (৪৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর থানার দুধ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই আসামিকে গ্রেফতার করা হয়।

বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

র‌্যাব জানায়, এই শীর্ষ সন্ত্রাসী ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকাব্যাপী পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রছায়ায় ভয়ংকর এই কাদের সিপাই তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের উপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। বক্তাবলীর এই গ্রুপটি এক মূর্তিমান আতঙ্কের নাম। গতহ ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন হবার পর হতে গ্রেফতারকৃত আসামি কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে  ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা ও মারামারি সহ মোট ২৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com