সিদ্ধিরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
এর আগে ৩ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় পোল্ডার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- ফেনী জেলার ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ সিরাজুল হক (৫৭)।
এসময় তার হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর উপপরিচালক হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন