Box-3

স্বতন্ত্র প্রার্থী মাকসুদের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী মাকসুদ হোসেন সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দরের ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।
মাকসুদ হোসেন বলেন, “সাধারণ ভোটারদের থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি। মাঠের পরিস্থিতি সব ঠিক আছে। তবে কিছু দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে ব্যানার পুড়িয়ে দিয়েছে। মিডিয়াতে বিষয়টি এসেছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। জয়ের ব্যাপারে আমি ১০০ ভাগ আশাবাদী।”
গণসংযোগে মাকসুদ হোসেন নিজের নির্বাচনী প্রতিশ্রæতি তুলে ধরেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় সমর্থক ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com