তারেক রহমানের আগমনে বিএনপিতে ‘জয়ধ্বনি’
দীর্ঘ ২২ বছর পর নারায়ণগঞ্জের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এসে উপস্থিত হন তিনি। ফলে সারা রাত জেগে লাখ লাখ নেতাকর্মী তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। পরে তিনি জনসভায় এসে উপস্থিত হলে বিএনপি ও জোটের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তারেক রহমানকে পাঁচটি আসন উপহার দেওয়ার আশ্বাস দেন। তাছাড়া ধানের শীষে ভোট দিয়ে দলকে বিজয়ী করার আহŸান জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি দলটি ক্ষমতায় গেলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার যুবকদের জন্য ট্রেনিং, খাল খনন প্রকল্প সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। এতে করে নারায়ণগঞ্জে বিএনপি দলটির নেতাকর্মী সহ সমর্থকদের মধ্যে ভোটের আগেই জয়ধ্বনি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ধানের শীষের ভোট দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ সরকার গঠন করলে আমরা কাজ করতে পারবো। করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।
বিএনপির এই শীর্ষ নেতা জানান, অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। তার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কলেজ মাঠে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করা হয়। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানারে সমাবেশস্থল সাজিয়ে তোলেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহামন ভ‚ইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী সহ প্রমুখ।
জনসভায় অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাটি, নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি। নায়ণগঞ্জের ৫টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে, জনাব তারেক রহমনাকে উপহার দেব, ইনশাআল্লাহ।
তারেক রহমানের আগমনে দলটির নেতাকর্মীরা উচ্ছ¡াসিত হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ভোটের আগে নেতাকর্মী ও সমর্থকরা আরও চাঙ্গা হয়ে উঠছে। তাছাড়া দীর্ঘ ২২ বছর পর তিনি নারায়ণগঞ্জে আসাতে দলের সবকটি আসনের প্রার্থী সহ নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে মনে করছেন। তার আগমনের ফলে দলের নেতাকর্মীদের মধ্যে বিজয়ধ্বনি শুরু হয়ে গেছে বলে মনে করছেন নেতাকর্মীলা। এ নিয়ে রীতিমত চায়ের দোকান ও পাড়া মহল্লায় নানা আলোচনা শুরু হয়েছে।
এখানে উল্লেখ্য যে, জেলার পাঁচটি আসনের প্রার্থীরা হলেন- ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহামন ভ‚ইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম।
মতামত দিন