নারায়াণগঞ্জ

রূপগঞ্জে এসিআই লবণ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় পরিবেশ দূষণকারী এসিআই সল্ট লিমিটেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলমের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিথ ছিল রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।

বিকেলে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক মুড়াপাড়ায় অবস্থিত এসি আই সল্ট লিমিটেড প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।” দূষণকারী কারখানা বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com