নারায়াণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে জাকির খানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা মিষ্টি মুখ করেন। এছাড়া শহরের নানা দুর্ভোগ নিয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সহ সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সদস্য আব্দুস সালাম, আনিসুর রহমান দিপু সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com