নারায়াণগঞ্জ

বন্দরে পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে সরকারি হালটের জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সাবেক এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে সরকারি হালটের জমি দখল করে ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি বন্দর উপজেলঅ নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।

অভিযুক্তরা হলেন- সাবেক পুলিশ ইন্সপেক্টর সোবহান মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেলসারদি এলাকায় একটি সরকারি হালট রয়েছে। বর্ষাকালে ওই এলাকার বৃষ্টির ও পয়ঃনিষ্কাশনের পানি হালটে জমা হয়। তবে ওই হালট এলাকাবাসীর বিভিন্ন উপকারে আসে। তবে সরকারি এ হালট অবৈধভাবে ভরাট করে কোন ব্যক্তির ব্যবহার করা সম্পূর্ণ বে-আইনী। এমনকি ওই স্থান ব্যবহারকারী ভূমিদস্যু বলে বিবেচিত হবে। 

অভিযোগে আরও বলা হয়, সাবেক পুলিশ ইন্সপেক্টর সোবহান মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগমের নামে ওই এলাকার জমি ক্রয় করা হয়। তিনি ০.০৫৪৭ অযুতাংশ সম্পত্তি ক্রয় করে দক্ষিণ পাশের সরকারি হালট অবৈধভাবে ভরাট করে নিজের সম্পত্তি বলে দাবি করে এবং সেখানে কোন সরকারি হালট নেই। উক্ত হালটের সাথে এলাকাবাসীর বিভিন্ন ধরনের সুবিধা জড়িয়ে আছে। হালট ভরাট করার কারণে এলাকাবাসীর বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com